"আদা"

আদা খাওয়ার জাদুকরী উপকারীতা..!!

ফল আর সবজি আমাদের শরীরের জন্য উপকারী তা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন যে নির্দিষ্ট মশলারও অনেক স্বাস্থ্য উপকারীতা রয়েছে। এমনই এক জাদুকরী মশলা আদা। আপনি যখন প্রতিদিন আদা খান, তখন আপনার শরীরের কী কী পরিবর্তন ঘটে আসুন জেনে নেই এই পোষ্টের মাধ্যমে-

আদা খুব শক্তিশালী একটু মশলা। আদা যদিও খুব সুস্বাদু নয়, তবে এর রয়েছে অনেক ঔষধি গুণ। আদার মধ্যে রয়েছে জিঞ্জেরল, শোগাওল, জিঞ্জিবেরিন এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ। আয়ুর্বেদিক শাস্ত্রে আদা প্রায় সব ধরনের রোগ নিরাময় ব্যবহৃত হয়গ নিয়মিত আদা খাওয়ার অভ্যাস আপনার শরীরকে সুস্থ রাখাতে সাহায্য করে। 


আদার মধে জিঞ্জেরল রয়েছে, এটি একটি জৈব-সক্রিয় পদার্থ যা বমি বমি ভাব এবং বমি হওয়ার মতো উপসর্গ কমাতে সাহায্য করে। এই পদার্থটি ফোলা জয়েন্টগুলো কমাতেও সাহায্য করে। এটি ক্যান্সার এবং হৃদরোগের বিরুদ্ধেও শরীরে কাজ করে। আদা হজমের জন্য বিশেষভাবে ভাল। আদার একটি অ্যান্টি-ডায়াবেটিক প্রভাব রয়েছে। এটি মস্তিষ্কের কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

ধন্যবাদ

সাথে থাকুন, ভাল থাকুন, সুস্থ থাকুন।   

Comments